• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বাজার তদারকি অভিযানে চার প্রতিষ্ঠানের জরিমানা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে প্রসাধনীর বিভিন্ন দোকানে তদারকি অভিযান পরিচালনা করছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে  বেলা ৩টা পর্যন্ত যৌথভাবে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী কার্যালয়। অভিযানকালে বিভিন্ন অপরাধে চারটি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারীর সহকারী পরিচালক শামসুল আলম ও সৈয়দপুর উপজেলার স্বাস্থ্য পরিদর্শক আলতাফ হোসেন। এদিকে অভিযানের খবরে জরিমানা এড়াতে অধিকাংশ দোকানদার দোকান বন্ধ করে সটকে পড়েন।
অভিযানে ভোক্তা অধিকার আইন ২০০৯ অনুসারে শহরের শহীদ ডা: শামসুল হক সড়কস্থ নাজ কসমেটিকস দোকানে ভারত থেকে অবৈধপথে আনা, বিএসটিআইয়ের অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, নামী ব্রান্ডের নকল পণ্য বিক্রির দায়ে ১০ হাজার, একই অপরাধে এবং মনিহারি মার্কেটের  (চুরিপট্টি) ওয়াহাব কসমেমেটিকস ও সাজু কসমেটিকস দোকানে ৬ হাজার করে ১২ হাজার এবং  আরিফ জরি হাউজে ৫ হাজার টাকাসহ মোট ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ