• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিরিরবন্দরে বজ্রপাতে বড় ভাই নিহত, আহত ছোট ভাই

চিরিরবন্দর প্রতিনিধি।। দিনাজপুরের চিরিরবন্দরে বজ্রপাতে আহসান হাবীব নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় তাঁর সঙ্গে থাকা ছোট ভাই গুরুতর আহত হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলার পুনট্রি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার গোবিন্দপুর গ্রামের মোজাম্মেল হকের বড় ছেলে আহসান হাবিব (২২) ও ছোট ছেলে নাহিদ (১২)। চাচা আনারুল ইসলামের গরু খুঁজতে তাঁরা পার্শ্ববর্তী কেশবপুর নামক স্থানে গেলে আকস্মিক বজ্রপাতে বড় ভাই আহসান হাবিব ঘটনাস্থলেই নিহত হন ও ছোট ভাই নাহিদ গুরুতর আহত হয়। নাহিদকে উদ্ধার করে স্থানীয়রা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নুরে কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ