• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে প্রথমবারের মতো বিশ্ব মেডিটেশন দিবস পালন

সিসি নিউজ।। ভালো মানুষ, ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ’ গড়ার প্রত্যয় গ্রহণের মধ্য দিয়ে নীলফামারীর সৈয়দপুরে প্রথমবারের মতো বিশ্ব মেডিটেশন দিবস পালিত হইয়েছে। জাতীয় কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে সৈয়দপুর জগার্স এসোসিসেশনের সহযোগিতায় দিবসটি পালিত হয়। বিশ্ব মেডিটেশন দিবস পালনের কর্মসূচি অনুযায়ী রোববার ভোর সাড়ে ৫টার দিকে সৈয়দপুর ফাইভ স্টার মাঠে নানা বয়সী ও পেশার অর্ধশতাধিক মানুষ এসে সমবেত হন। এরপর ৬টা ১ মিনিটে আনুষ্ঠানিকভাবে দিবসের কর্মসূচি সূচনা করা হয়।
আয়োজকরা জানান, পৃথিবীর প্রায় ৫০ কোটি লোক নিয়মিত ধ্যান বা মেডিটেশন করেন। শারীরিক মানসিক সামাজিক ও আত্মীক অর্থাৎ টোটালি ফিট থাকতে মেডিটেশন বা ধ্যানে কার্যকারিতা এখন চিকিৎসা বিজ্ঞানে প্রমাণিত। এজন্যে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর যোগ মেডিটেশন সেবাকে স্বাস্থ্য সেবার পরিপূরক হিসেবে বিবেচনা করে স্বাস্থ্য সংশ্লিষ্ট চিকিৎসা ব্যবস্থার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের প্রতি বিশেষ নির্দেশনা জারি করেন। শিক্ষার্থীদেরকে দৈহিক, মানসিক ও আত্মীকভাবে সুস্থ রাখার জন্যে শিক্ষামন্ত্রীর নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উদ্যোগে টোটাল ফিটনেস কর্মসূচির আওতায় দেশের ৬৪টি জেলার ১২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে মেডিটেশন কর্মসূচি শুরু হয়েছে। সুস্থ ও কর্মক্ষম জীবনের জন্যে আমাদের লাইফ স্টাইল বা জীবনধারা পরিবর্তন করতে হবে।
তারা আরও বলেন, আমরা সৈয়দপুরে এবার প্রথমবারের মতো স্বল্প পরিসরে দিবসটি পালন করছি। এরপর বড় আকারে দিবসটি পালন করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ