• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের সততার দৃষ্টান্ত

সিসি নিউজ।। প্রকৃত মালিকের হাতে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিলেন নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। বৃহস্পতিবার দুপুরে নিজ অফিসে টাকাগুলো ফেরত দেন তিনি।

সৈয়দপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন জানান, বুধবার রাতে বাড়ি ফেরার পথে শহরের মদিনা মোড়ে রাস্তার ওপর টাকার একটি বান্ডিল পড়ে থাকতে দেখেন। পরে ৫০ হাজার টাকার ওই প্রকৃত মালিককে খোঁজার জন্য নিজের ফেসবুকে স্ট্যাটাস দেই।

তিনি আরো জানান, ফেসবুক স্ট্যাটাসে বলা হয়েছিল ‘কিছু টাকা পাওয়া গেছে, উপযুক্ত প্রমাণ সাপেক্ষে আমার সঙ্গে যোগাযোগ করার জন্য বলা যাইতেছে’। এটি টাকার প্রকৃত মালিক শহরের মোস্তাক মেশিনারিজ- এর স্বত্বাধিকারী মোস্তাক আহমেদের দৃষ্টিগোচর হয়। তিনি টাকার পরিমানসহ উপযুক্ত প্রমাণ দেওয়ায় টাকাগুলি তাঁর হাতে তুলে দেওয়া হয়।

ব্যবসায়ী মোস্তাক আহমেদ হারানো টাকা ফেরত পেয়ে বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন সততার  দৃষ্টান্ত স্থাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ