• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নারী ফুটবলে অস্থিরতা: পদত্যাগ করছেন কোচ ছোটন

সিসি নিউজ ডেস্ক।। নারী ফুটবলে অস্থিরতা দেখা দিয়েছে। সাফজয়ী নারী ফুটবল দলের অন্যতম সেরা তারকা সিরাত জাহান স্বপ্না অবসরের ঘোষণার পরপরই বাংলাদেশ নারী ফুটবল দলের হেড কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন গোলাম রাব্বানি ছোটন।

বাংলাদেশ নারী দলকে সাফ চ্যাম্পিয়নশিপ কিংবা বয়স ভিত্তিক দলে সাফল্য এনে দিতে পেছনে বড় ভূমিকা রেখেছিলেন ছোটন। তাকে আর নারী ফুটবলের সঙ্গে দেখা যাবে না।

চলতি মাসের ৩১ মে পর্যন্ত দায়িত্বে থাকবেন ছোটন। মূলত বিশ্রাম দরকার বলে নারীদের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। আপাতত বিশ্রাম চান এই কোচ। তিনি বলেন, ‘আমার এখন বিশ্রাম দরকার। ৭-৮ বছর অনেক পরিশ্রম হইছে।’

নারীদের দায়িত্ব ছেড়ে কোথায় যাচ্ছেন, সেটা অবশ্য নিশ্চিত করেননি। তবে ফুটবলের সঙ্গেই জড়িত থাকবেন বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘কিছু দিন বিশ্রাম নেব, তারপর সিদ্ধান্ত নেব। তবে ফুটবলের সঙ্গেই থাকব। ছোট কোনো ক্লাবকে কোচিং করাব। যদি দল পাই আরকি।’

তার বদলি কে হবেন, সেটা এখনও জানা যায়নি। তবে গোলাম রাব্বানি ছোটন মনে করেন তার চেয়েও যোগ্য লোক আছেন, ‘এখানে কোচিং করানোর জন্য আমার থেকে আরও যোগ্য লোক আছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ