• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় দাখিলে বদলী পরীক্ষার্থী যুবকের এক বছরের জেল

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় চলমান দাখিল পরিক্ষায় অন্যের হয়ে প্রক্সি দেওয়ার অপরাধে মুকুল ইসলাম (১৯) নামে এক যুবককে কারাদন্ড দিয়েছে আদালত।

শনিবার (২৭ মে) পরিক্ষা চলাকালীন সময় জলঢাকা ছিটমীরগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মুকুল ইসলাম নীলফামারী সদর উপজেলার দুহুলী চংকা পাড়ার মোঃ জাহিদুল ইসলামের ছেলে।

ছিটমীটগঞ্জ ফাজিল মাদ্রাসা পরিক্ষা কেন্দ্রের সচিব আব্দুর রশীদ বলেন, চলমান দাখিল পরিক্ষায় বন্ধুর হয়ে প্রক্সি দিতে আসেন ওই যুবক। এসময় উপজেলা নির্বাহী অফিসার মঈনুল ইসলাম কেন্দ্র পরিদর্শনে গেলে তাকে দেখে সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদে প্রবেশপত্র ও রেজিষ্ট্রেশন কার্ডের সাথে ছবি ও নাম পরিচয় মিল না পাওয়া গেলে তাকে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পাবলিক পরীক্ষা সমূহ অপরাধ আইন-১৯৮০ এর (তিন) ধারায় তাকে এক বছরের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ০৭ ( সাত) দিনের জেল প্রদান করেন তিনি।

উপজেলা নির্বাহী অফিসার মঈনুল ইসলাম বলেন, অন্যের পরিক্ষা দেওয়ার অপরাধে তাকে কারাদন্ড দেওয়া হয়েছে। সেই সাথে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় বলেন, দন্ডপ্রাপ্ত ওই যুবককে বিকেলে জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ