• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বিএনপি নেতা বহিষ্কার

BNP Flagনীলফামারী প্রতিনিধি: দলীয় সিদ্ধান্তের বাইরে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় নীলফামারী সদর উপজেলা বিএনপির সভাপতিকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির দায়িত্বপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী স্বাক্ষরিত (বিএনপি/বহিস্কার/৭৭/৪৭/২০১৪, তারিখ ২৫ ফেব্রুয়ারি) এক ফ্যাক্স বার্তায় মঙ্গলবার ফরহানুল হককে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
জেলা বিএনপির সদস্য সচিব শামসুজ্জামান জামান এ খবর নিশ্চিত করে বলেন, “যারাই দলের গঠনতন্ত্র ভঙ্গ করবে তারাই বহিষ্কার হবে।”
এ বিষয়ে ফরহানুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বহিষ্কারের কোনো কাগজ তিনি হাতে পাননি।
আগামী ১৫ মার্চ নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে শাসুজ্জামানকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন দিচ্ছে জেলা বিএনপি। দলের এ সিদ্ধান্ত না মেনে উপজেলা বিএনপির সভাপতি ফরহানুল হক চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ