• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শেখ কামাল স্টেডিয়ামে বজ্রপাতে ক্রিকেটারের মৃত্যু

সিসি নিউজ ডেস্ক।। খেলার মাঠে বজ্রপাতে প্রাণ হারালেন তামজিদ আহমেদ নামে এক তরুণ ক্রিকেটার। ঘটনাটি ঘটেছে আজ বুধবার গোপালগঞ্জ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এক প্রীতি ক্রিকেট ম্যাচ চলাকালীন। আহতাবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তামজিদ আহমেদ (১৯) টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের কদিম নিকলা গ্রামের মো. ইমান আলীর ছেলে।

জেলা ক্রিকেট দলের কোচ মো. আরাফাত রহমান জানান, আজ (বুধবার) দুপুরে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমি ও ঢাকার ফ্রেন্ডস স্পোর্টস একাডেমির মধ্যে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচের খেলা শুরু হয়। ম্যাচটিতে তামজিদ ঢাকার ফ্রেন্ডস স্পোর্টস একাডেমির হয়ে খেলেন এবং ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন।

বেলা দেড়টার দিকে আকাশে সামান্য মেঘাচ্ছন্ন ছিল। খেলার ৩৫ তম ওভারের সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সতীর্থরা দৌড়ে কাছে গিয়ে দেখতে পান, তামজিদের গায়ের জার্সির অনেকাংশ পুড়ে গেছে। দ্রুত তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আনসার আহমেদ তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, দুই বছর আগে ঢাকা ফ্রেন্ডস স্পোর্টস একাডেমিতে ভর্তি হন তামজিদ। গোপালগঞ্জ আবাহনী ক্রিকেট একাডেমির সঙ্গে সিরিজ খেলতে দলের সঙ্গে গোপালগঞ্জে যান। তামজিদ টাঙ্গাইল জেলা দলের হয়ে অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট খেলেছেন। ক্রিকেট প্র্যাকটিসের পাশাপাশি তামজিদ ঢাকায় ফুড পান্ডার ডেলিভারির কাজ করতেন।

এদিকে তরুণ এ ক্রিকেটারের অকাল মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার ও সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুসহ জেলার বিভিন্ন মহল।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ