• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ারমোড় দোলাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত শিশু লিমা আক্তার (৯) ওই গ্রামের এন্তাজুল ইসলামের মেয়ে এবং আরিফ হোসেন (৭) একই গ্রামের এনামুল হকের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাইবোন।

পুলিশ জানায়, রবিবার দুপুরে পরিবারের সদস্যদের অনুপস্থিতে বাড়ির উঠানে খেলছিল ওই দুই শিশু। এসময় বিদ্যুতের তার ছিড়ে টিনের ঘরের চালে পড়লে ওই ঘরের টিনের বেড়াসহ বিদ্যুতায়িত হয়। শিশু লিমা খেলার ছলে ওই টিনের বেড়া স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে শিশু আরিফও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এলাকাবাসীর ধারণা বিদ্যুৎ সংযোগে নিম্নমানের জোড়া লাগানো তার ব্যবহার করায় প্রচন্ড তাপে সেটি ঘরের চালে ছিড়ে পড়ে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোহাম্মদ শাহরিয়ার ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, ’পরিবারের অভিযোগ না থাকা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ওই দুই শিশুর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ