• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

পাটগ্রামে বিএসএফের গুলিতে যুবক নিহত

সিসি নিউজ।। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা সীমান্তে এবার ভারতীয় বাহিনী বিএসএফ এর গুলিতে গৌতম বর্মণ (২৮) নামে এক ভারতীয় গরু পারাপারকারী যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে বাংলাদেশের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ও ভারতের মেখলিগঞ্জ থানার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

গৌতম বর্মণ সীমান্তে গরু পারাপারের কাজ করত বলে জানা গেছে। তিনি ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ফুলকারডাবরী এলাকার বাসিন্দা। বাবার নাম নিপেন বর্মণ।

এর আগে গত ৪ জুন রাতে বিএসএফের গুলিতে জগতবেড় ইউনিয়ন সীমান্তে ইউছুফ আলী (২৬) ও গত ১ এপ্রিল একই ইউনিয়ন সীমান্তে রবিউল ইসলাম (৫২) নামে দুই বাংলাদেশি গরু পারাপারকারী নিহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের ডিএমপি-১ প্রধান পিলারের ৯ নম্বর উপপিলারের ভারতের ১০১ ফুলকাবাডাবরী ও বাংলাদেশের আঙ্গোরপোতা সীমান্ত এলাকা দিয়ে উভয় দেশের ৫ থেকে ৭ জনের একটি দল ভারতীয় গরু পারাপারের চেষ্টা করছিল। ওই দলে গৌতম বর্মণ ছিল। এ সময় ভারতীয় কোচবিহার জেলার রাণীনগর-৬ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন ক্যাম্পের টহল দলের সদস্যরা গরু পারাপারকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বর্মণ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান।

নিহতের লাশ ভারতের কুচলিবাড়ী থানা-পুলিশ বিএসএফের সহায়তায় ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা হাসপাতালের মর্গে নিয়ে যায়।

৫১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানি কমান্ডার নজরুল ইসলাম বলেন, ‘অর্জুন ক্যাম্পের বিএসএফ কমান্ডার সীমান্তে নিহতের ব্যাপারে আমাদেরকে জানিয়েছে। নিহত ব্যক্তি বাংলাদেশি কি না-এটা জানতে চেয়েছিল। আমরা খোঁজ নিয়ে জেনেছি নিহত ব্যক্তি বাংলাদেশি নয় ভারতীয় নাগরিক।’

এ ব্যাপারে ৫১ বিজিবি রংপুর ব্যাটালিয়নের অধিনায়ক এ এফ এম আজমল হোসেন খান বলেন, ‘বিষয়টি শুনেছি। বিষয়টির সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নাই।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ