নীলফামারী প্রতিনিধি: ভয়াবহ অগ্নিকান্ডে নীলফামারীতে ২৩পরিবারের অন্তত ৭০টি ঘর পুড়ে ভষ্মিভুত হয়েছে। এছাড়া পুড়ে ছাই হয়ে গেছে নগদ টাকা, হাঁস মুরগী এবং ছাগল। তবে অগ্নিকান্ডের সঠিক কারণ জানা যায়নি।
ক্ষতিগ্রস্থদের দাবী অগ্নিকান্ডে প্রায় ১৫লাখ টাকার মালামাল ভষ্মিভুত হয়েছে। তাৎক্ষণিক ভাবে জনপ্রতিনিধি এবং উপজেলা প্রশাসনের পক্ষ্য থেকে ১২হাজার টাকা প্রদান করা হয়েছে ক্ষতিগ্রস্থদের মাঝে। এছাড়াও দেয়া হয়েছে টিন, কম্বল ও আসবাবপত্র। সোমবার মধ্যরাতে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কালারডাঙ্গা বেহারাপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, অগ্নিকান্ডে মজির আলী, গোলাম মোস্তফা, শফিকুল ইসলাম, আব্দুল ওয়াহেদসহ সেখানকার ২৩পরিবারের ৭০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া নগদ টাকা, হাঁস মুরগী ও ছাগল ভষ্মিভুত হয় অগ্নিকান্ডে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
মঙ্গলবার দুপুরে নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইউএনও মোঃ সাবেত আলী, ভাইস চেয়ারম্যান সাহিদ মাহমুদ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে নগদ অর্থ সহায়তা দিয়ে আসেন। এদিকে বিকেলে ক্ষতিগ্রস্থদের ১বান টিন, নগদ ২হাজার টাকা এবং আসবাব পত্র প্রদান করেন ইউএনও মোঃ সাবেত আলী।