• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল, এসআইকে প্রত্যাহার

সিসি নিউজ ডেস্ক।। গাইবান্ধা সদর থানার ভেতরে পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় ‘ঘুষের টাকা’ নেওয়ার ভিডিও ভাইরালের ঘটনায় উপপরিদর্শক (এসআই) মানিক রানাকে প্রত্যাহার করা হয়েছে।

গতকাল শনিবার এসআই রানাকে প্রত্যাহার করা হয়েছে বলে আজ রোববার সন্ধ্যায় জানান গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন।

সহকারী পুলিশ সুপার বলেন, ‘টাকা লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সদর থানার এসআই মানিক রানাকে ক্লোজ করে পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে।’

১৮ জুন ‘জেমস রবার্ট’ নামে একটি ফেসবুক আইডি থেকে প্রথমে টাকা নেওয়ার ভিডিওটি ছাড়া হয়। পরে এটি ভাইরাল হয়।

ভিডিওতে দেখা গেছে, এসআই মানিক দ্রুত হেঁটে থানার এসআইদের বসার কক্ষে ঢোকেন। তিনি নির্ধারিত একটি চেয়ারে বসে দুই দফায় টাকা নিয়ে তাঁর ইউনিফর্মের বুক পকেটে রাখেন। টাকা নেওয়া শেষ হলে টাকা দেওয়া ব্যক্তিকে হাতের ইশারায় বসতে বলে তিনি উঠে যান। তবে টাকা দেওয়া ওই ব্যক্তির চেহারা ভিডিওতে দেখা যায়নি।

ভিডিও ভাইরালের বিষয়ে এসআই মানিক রানা বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই বলতে পারব না।’ পরে যোগাযোগ করা হলে তাঁর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।

এসআই মানিক রানা তিন মাস আগে জেলার পলাশবাড়ী থানা থেকে সদর থানায় বদলি হন। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ