• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে শিক্ষক মোস্তাফিজুর রহমান বাদলের মায়ের ইন্তেকাল

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর শহরের শ্বাষকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক,বাংলাদেশ স্কাউটস্ উপজেলার শাখার সহকারী লিডার ট্রেনার ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাদলের মা মনিজা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)। তিনি গত মঙ্গলবার (২৭ জুন) সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি সাত ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, অসংখ্যক আত্মীয়-স্বজন,শুভাকাঙক্ষী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। গত মঙ্গলবার রাত ১১টায় সৈয়দপুর উপজেলার ৪ নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের শ্বাষকান্দর মাঝাপাড়ায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তাঁর জানাজার নামাজে সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমাকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস্ এর সভাপতি ফয়সাল রায়হান, সম্পাদক অধ্যক্ষ রেজাউল করিম রেজা, উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুসারাত জাহান, শ্বাষকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিনা বেগম, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ উপজেলা শাখার সভাপতি আমিনুর রহমান বিপু প্রমুখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ