• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বেপরোয়া গতির বাস কেড়ে নিল মোটরসাইকেল চালকের প্রাণ

সিসি নিউজ।। নীলফামারীর ডোমারে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রাসেল ইসলাম (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই) দুপুর দেড়টার দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকায় এ ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনায় প্রায় একঘন্টা নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের অনুরোধে অবরোধ তুলে নেন তারা। রাসেল ইসলাম সোনারায় ইউনিয়নের বড়গাছা ঘোনপাড়া এলাকার রহিদুল ইসলামের ছেলে। এক মাস আগে তার বিয়ে হয়েছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, দুপুরে নীলফামারীর সদরে কচুয়া চৌরঙ্গী বাজারে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। নীলফামারী-ডোমার মহাসড়কের ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকার হংসরাজ বালিকা স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক ডোমার থেকে আসা সৈয়দপুরগামী যাত্রীবাহী বাস সুমন পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি। ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী রাসেল।
ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল এছাড়াও বাসটি দ্রুত গতিতে চলায় দুর্ঘটনাটি ঘটেছে বলে আমরা ধারণা করছি। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। বাস রেখে চালক ও হেলপার পালিয়েছে। স্থানীয়রা দুর্ঘটনার পর সড়ক অবরোধ করেছিল। আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ