কিশোরগঞ্জ প্রতিনিধি।। নীলফামারীর কিশোরগঞ্জে খালের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার মাগুড়া ইউনিয়নের খামাতপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত রাব্বি মিয়া (৫) ওই গ্রামের মিলন মিয়ার ছেলে।
মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু জানান, বাড়ির পাশে থাকা খালের পাড়ে অন্যান্য শিশুদের সাথে খেলছিল শিশু রাব্বি মিয়া। এসময় ওই খালে পড়ে পানিতে পড়ে ডুবে যায় সে। সন্ধ্যায় পরিবারের সদস্যরা খুঁজতে থাকলে বাড়ির পাশে খালের পানিতে লাশ ভাসতে দেখে।
কিশোরগঞ্জ থানার পরিদর্শক রাজীব কুমার রায় বলেন, ’পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’