• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীর মেধাবী অসহায় শিক্ষার্থীদের ডিসির আর্থিক অনুদান প্রদান

সিসি নিউজ।। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া নিন্ম আয়ের পরিবারের ৯ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা ও ১ জন শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করেছেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
রবিবার (৯ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ৮ জন শিার্থীকে ভর্তি ফি বাবদ প্রতিজনকে নগদ ২০ হাজার টাকা দেয়া হয়। সহায়তা প্রাপ্তরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী সিফাত তাহসিন মিম, অর্পনা রায় হাসি, রিপন রায়, সাব্বির আলী, সুধাংশু রায়, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাইয়ান কবির, গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কৃষ্ণ রায় ও সাহাবুল ইসলাম। সরকারী টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের শিক্ষার্থী সন্ধ্যা রানীকে একটি ল্যাপটপ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ফরহাদ হোসেনকে নগদ ১০ হাজার টাকার সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সাইফুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, নীলফামারী প্রেসকাবের সভাপতি তাহমিন হক ববী, সাধারণ সম্পাদক হাসান রাব্বী প্রধান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ