• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ফুলবাড়ীতে ভাতা ভোগীদের লাইফ ভেরিফিকেশন উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বয়স্ক,বিধবা,স্বামী নিগৃহিতা ও প্রতিবন্ধী ভাতা ভোগীদের লাইফ ভেরিফিকেশন উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলার খয়েরবাড়ী বাজারে ভাতা ভোগীদের এই লাইফ ভেরিফিকেশন উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।
এতে খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ ওয়াসিকুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান।
এসময় তিনি জানান, উপজেলায় বয়স্ক  ৮ হাজার ৫৪০জন,বিধবা ৫ হাজার ৭৬৩জন ও প্রতিবন্ধী ৩ হাজার ৭৯৮জন ভাতা ভোগী রয়েছে। এসব ভাতা ভোগীদের লাইফ ভেরিফিকেশন করা হচ্ছে। যা খয়েরবাড়ীতে উদ্বোধন করা হলো,পর্যায়ক্রমে পুরো উপজেলায় এই কার্যক্রম চলবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ