• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় ধর্ষণে ব্যর্থ হয়ে কিশোরীকে হত্যার চেষ্টা

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় এক কিশোরীকে (১৪) ধর্ষণে ব্যর্থ হয়ে গলা কেটে হত্যার চেষ্টা করেছে বখাটে যুবক। রোববার (৯ জুলাই) আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাড়ির পাশে লাউ গাছের তলায় ওই বখাটে কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কিশোরীর গলা ও গাল কেটে দিয়ে পালিয়ে যায়। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক কিশোরীর অবস্থা আশঙ্কাজনক দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফা মঞ্জুর ও ওসি মোক্তারুল আলম। পুলিশ (আজ সোমবার) এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বলে জানা গেছে।

ওসি মোক্তারুল আলম জানান, ঘটনার তদন্তের স্বার্থে আসামির (বখাটের) নাম বলা যাচ্ছে না। বাদীর অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ভুক্তভোগী কিশোরীর পরিবারের সাথে পরিচিত ওই বখাটে যুবক।

নীলফামারী পুলিশ সুপার গোলাম সবুর বলেন, ধর্ষণে ব্যর্থ হয়ে ধারালো অস্ত্র দিয়ে মেয়েটির গালে ও গলায় আঘাত করে। বর্তমানে মেয়েটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মেয়েটির পরিবারের লোকজন রংপুরে অবস্থান করায় তাই এখনো কোনো মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ