• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রোটারী ক্লাব অব সৈয়দপুরের নতুন প্রেসিডেন্ট ও সেক্রেটারী নির্বাচিত

সিসি নিউজ।। রোটারী ক্লাব অব সৈয়দপুর এর নতুন প্রেসিডেন্ট ও সেক্রেটারী নির্বাচিত হয়েছে। চলতি ২০২৩-২০২৪ রোটারী বর্ষের জন্য প্রেসিডেন্ট ও সেক্রেটারী নির্বাচিত হয়েছেন যথাক্রমে আলহাজ্ব মো: সালাউদ্দিন ও রোটারিয়ান শাহ্ আহসান হাবিব। নবনির্বাচিত প্রেসিডেন্ট ও সেক্রেটারী গত শুক্রবার তাদের দায়িত্বভার গ্রহন করেছেন। বিগত ২০২২-২০২৩ রোটারী বর্ষের সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট ও সেক্রেটারীর কাছ থেকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ও সেক্রেটারী তাদের দায়িত্বভার গ্রহন করেন।
উল্লেখ্য, বিগত ২০০০ সাল থেকে রোটারী ক্লাব অব সৈয়দপুর উত্তর জনপদের সৈয়দপুরসহ আশেপাশের অবহেলিত মানুষের কল্যাণে বিভিন্ন রকম সেবামূলক কার্যক্রম করে আসছে। এ সবের মধ্যে  রয়েছে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান, প্রাকৃতিক দুর্যোগ ও কোভিড-১৯ সময়কালীণ অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী ও  পোলিওমুক্ত করতে সরকারকে সহায়তা প্রদান। প্রকাশ থাকে যে, রোটারী ক্লাব ইন্টারন্যাশনালই একমাত্র প্রতিষ্ঠান, যে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি এককভাবে বিশ্বব্যাপী পোলিওমুক্ত করতে টিকা প্রদানে সহায়তা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ