সিসি নিউজ।। নীলফামারীতে স্কিল ফর এমপ্লয়মেনন্ট ইনভেস্টমেন্ট কর্মসূচির (এসইআইপি) উদ্যোগে জেন্ডার ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অর্ধদিনের কর্মশালার উদ্বোধন করেন অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগের এসইআইপি প্রকল্পের সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক ড. মতিউর রহমান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে বক্তৃতা দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিনোদা রানী রায়, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী প্রমুখ।
প্রকল্পের সহকারী নির্বাহী প্রকল্প পরিচালক ড. মতিউর রহমান জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ শুরু করেছেন। এজন্য গ্রামের তৃণমূল পর্যায় পর্যন্ত কারিগড়ি প্রশিক্ষণের সুযোগ সুবিধা ছড়িয়ে দিতে পারলে কেউ আর ঘরে বসে থাকবে না। সারাদেশের যুবদের দক্ষ হিসেবে গড়ে তুলতে টেকনিক্যাল স্কুল ও কলেজ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কারিগড়ি ট্রেড খোলা হয়েছে। এসব ট্রেডে প্রশিক্ষণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি উদ্যোক্তা হিসেবে তৈরি হতে পারবে যুবকরা।
কর্মমঅলায় সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, এনজিও প্রতিনিধি, উদ্যোক্তা, নারী উন্নয়ন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।