• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটে মিল শ্রমিক মুনছুর রহমান হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।রবিবার দুপুরে জয়পুরহাট অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।

দন্ডপ্রাপ্ত সোহেল প্রধান পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামের জমির উদ্দীন প্রধানের ছেলে। তবে তিনি পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালের ২৩ এপ্রিল বিকেলে পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে মুনছুরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান একই গ্রামের সোহেল। সেদিন দুজন রিকশায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান এবং সন্ধ্যার পর কেরামবোর্ডও খেলেন। পরে রাত ৯টার দিকে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পনা মোতাবেক সোহেল মুনছুরের বুকের ফুসফুস বরাবর ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা মুনছুরকে উদ্ধার করে হাসপাতালে নিলে সে মারা যায়।

এ ঘটনায় নিহতের পিতা হেলাল উদ্দিন বাদি হয়ে পরের দিন পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এ রায় দেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ