• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি ও মজুদের দায়ে দুই ফার্মেসীকে জরিমানা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রি করার দায়ে দিনাজপুরের খানসামা উপজেলায় দুই ফার্মেসী ও বিধিমালা লঙ্ঘন করায় একটি স’মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৯ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাকেরহাট ও টংগুয়া বাজারে এই অভিযান পৃথক পৃথকভাবে পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তাজ উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মারুফ হাসান।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকেরহাট বাজারের ফিজিশিয়ান স্যাম্পল মজুত ও বিক্রি করার দায়ে এ এফ আর ফার্মেসী ও টংগুয়া বাজারে ফারুক ফার্মেসীতে ৫ হাজার টাকা করে ও বিধিমালা লঙ্ঘন করায় একটি স’মিল ও ১টি ঔষধের দোকানের লাইসেন্স না থাকায় ১ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

ইউএনও মোঃ তাজ উদ্দিন বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও আইন মান্য করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীতেও এই ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ