• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুর থেকে রংপুরের পথে ১০ হাজার নেতাকর্মী

সিসি নিউজ।। রংপুর জিলা স্কুল মাঠে আজ বুধবার দুপুরে মহাসমাবেশে আসছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সমাবেশে নীলফামারীর রেলওয়ে শহর সৈয়দপুর থেকে প্রায় ১০ হাজার আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা যোগ দিচ্ছেন। উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে ওইসব নেতা-কর্মীরা দেড় শতাধিক বাস, ট্রাক ও পিকআপ ভ্যানে করে রংপুরের উদ্দেশ্যে রওয়ানা হচ্ছেন।

সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের হামুর হাটের ভ্যানচালক রশিদুল ইসলাম জানান, সকাল ৭টায় নাস্তা খেয়ে বাড়ি থেকে বের হয়েছি। তাই দুপুরের জন্য শুকনো খাবার সাথে নিয়েছি। পানির বোতল এখান থেকে পেলাম। তাই আর চিন্তা নাই। বাসে উঠে চলে যাবো প্রধানমন্ত্রীর সভায়। আগে গেলে মঞ্চের কাছাকাছি বসতে পারবো।

সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কথা হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিনের সাথে। তিনি জানান, মিনি ও বড় বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস রয়েছে প্রায় দেড় শতাধিক। এছাড়া মোটরসাইকেল যোগে হাজারো নেতাকর্মী সমাবেশে যোগদান করবে। সকাল ৮টা থেকে শহীদ স্মৃতি পার্কে নেতাকর্মীরা জড়ো হতে থাকে। অনেকেই দুপুরের খাবার সাথে নিয়ে এসেছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ মহাসমাবেশ থেকে রংপুরের ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রায় ১২৪০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এবং রংপুর সিটি করপোরেশনের অধীনে প্রকল্পগুলো বাস্তবায়িত হবে। মহাসমাবেশকে ঘিরে উত্তরাঞ্চলের মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। গতকাল মঙ্গলবার দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা রংপুরে পৌঁছে গেছেন। জেলার বাইরের উপজেলা থেকে নেতাকর্মীরা বাস-ট্রাক ও মাইক্রোবাসসহ বিভিন্ন পরিবহনে জনসভাস্থলের দিকে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে দলীয় নেতাকর্মীদের বাইরে বিপুল সংখ্যক সাধারণ মানুষও রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ