• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে রোবটিক্স এন্ড ইন্টেলিজেন্ট সিস্টেম প্রোগ্রামের কর্মশালা শুরু

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে রোবটিক্স এন্ড ইন্টেলিজেন্ট সিস্টেম প্রোগ্রাম শীর্ষক তিন দিনের কর্মশালা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে ভার্চুয়ালি কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে ‘কিছু করি’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন শহরের ড্রীম প্লাস হোটেল এন্ড রিসোর্টে এ কর্মশালার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, ‘আজকের আয়োজন যথাযথ, উপযুক্ত ও সময়োপযোগী। অসাধারণ উদ্যোগ, এতে করে শিক্ষার্থীরা দ্রুত শিক্ষতে পারবে’।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদেশকে উন্নত ও আধুনিক হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন। বাংলাদেশ একদিন পৃথিবীর বুকে মাথা উঁচু দাঁড়াবে। আজ তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দ্রুত এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সময় ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছিলেন। সেখান থেকে আজ আমরা স্মার্ট বাংলাদেশ করার প্রত্যয় ব্যক্ত করেছি।

ডিজিটাল বাংলাদেশের কল্যাণে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোগাযোগ করতে পারছি। তাই দেশের অগ্রগতির জন্য আমাদের টেকনোলজি গ্রহন ও ধারণ করতে হবে। আর তা না হলে অনেক পিছিয়ে পড়বো আমরা। বর্তমান তরুণ সমাজ এসব ধারণ করবে এবং দেশকে দ্রুত এগিয়ে নিবে’।

আমাদের জীবনের বড় পরিবর্তন হচ্ছে উল্লেখ করে আসাদুজ্জামান নূর বলেন, ‘বিগত এক ১০০ বছরে পৃথিবী যে গতিতে এগিয়েছে, গত ৫০ বছরে তার চেয়ে ২০ গুণ বেশি গতিতে অগ্রসর হচ্ছে’।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিছু করি’র আহবায়ক ম.ম. রেজাউল হক বিদ্যুতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন. উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি সৈয়দপুরের আইসিটি বিভাগের প্রধান ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত আলী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রায়হানা সামস্ ইসলাম অন্তরা, আব্দুল্লাহিল কাফী, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সৈয়দপুরের সন্তান ও আমেরিকার মিশিগান ইউনিভার্সিটির শিক্ষক ও রোবর্ট রিসার্চ ফেলো ড. মোক্তাদির আলম আরাফাত, সৈয়দপুর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক লোকমান হাকিম লিটন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম-আহবায়ক পৌর কাউন্সিলর জোবায়দুর রহমান শাহীন ও সদস্য আরিফুর আনোয়ার সুমন।
আয়োজক কমিটির টেকনিক্যাল টিমের সদস্য সাংবাদিক জসিম উদ্দিন জানান, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার ভিশন নিয়ে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটিকে শক্তিশালী করতে শিক্ষার্থীদের বিজ্ঞানমনষ্ক এবং রোবটিক্স বিষয়ে ধারণা প্রদানে তিন দিনের এ কর্মশালার আয়োজন করা হয়। এ কর্মশালায় সৈয়দপুর উপজেলা ৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের আট শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। কর্মশালার সার্বিক সহযোগিতায় রয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন ‘কিছু করি’ প্রধান পৃষ্ঠপোষক,  সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোখছেদুল মোমিন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ