• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কুড়িগ্রামে ৪ ডিম ব্যবসায়ীকে জরিমানা

সিসি নিউজ ডেস্ক।। কুড়িগ্রামে চার ডিম ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে আজ শুক্রবার সকালে জেলা সদরের জিয়া বাজার ও আদর্শ পৌর বাজারে তদারকি অভিযানে ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

অভিযান সূত্র জানায়, শুক্রবার সকালে জেলা সদরের জিয়া বাজার ও আদর্শ পৌর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এ সময় ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে জিয়া বাজারের শমসের ডিম ঘরকে ১ হাজার টাকা, আদর্শ পৌর বাজারের বাবা মায়ের দোয়া বাণিজ্য ভাণ্ডারকে ৫০০ টাকা, মায়ের দোয়া বাণিজ্য ভাণ্ডারকে ১ হাজার টাকা, এম এম ডিম আড়ৎকে ৫০০ টাকা সহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করে বাজার তদারকি দল।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন কৃষি বিপণন কর্মকর্তা শাহীন আহমেদ এবং কুড়িগ্রাম সদর থানা-পুলিশ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ