• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে ভার্কের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

সিসি নিউজ।। বেসরকারী উন্নয়ণ সংস্থা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ( ভার্ক) সৈয়দপুর এরিয়া অফিসের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্যদিয়ে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ, শিশুদের মাঝে পুষ্টিকর খাবার বিতরন, বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ কর্মসূচি, ফ্রি স্বাস্থ্য ক্যাম্প ও দোয়া মাহফিল।

সৈয়দপুর সংলগ্ন পার্বতীপুরের চাকলা গ্রামে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করা ৩০ জন শিশু পুরষ্কার পেয়েছে। পুরস্কার বিতরণের সময় উপস্থিত ছিলেন ভার্ক সৈয়দপুর এরিয়ার সহকারী পরিচালক মোঃ মামুনুর রশীদ। আরও উপস্থিত ছিলেন ভার্ক সৈয়দপুর শাখার শাখা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান।

এছাড়াও ভার্কের সৈয়দপুর শাখা অফিসে ৮৭ জন নারী-পুরুষকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ