• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার দুপুর একটায় উপজেলার ৩নং সিংড়া ইউনিয়নের বিরামহীনপুর-গুচ্ছগ্রাম এলাকার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরেই পালিয়ে যায় ট্রাকের চালক ও চালক সহকারী (হেলপার)।

নিহতরা হলেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হঠাৎপাড়া গ্রামের আফতাব মিয়ার ছেলে আশরাফুল ইসলাম (৪৩) এবং অপরজন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গণকপাড়া গ্রামের মহির মন্ডলের ছেলে খালেদুল ইসলাম (৩৪)। তারা গ্রাম সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় ও প্রত্যাক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে রাণীগঞ্জ বাজার থেকে একটি মোটরসাইকেলে দুজন যুবক ঘোড়াঘাটের দিকে যাচ্ছিল। এক সময় একটি ফাঁকা পিকআপ গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। ট্রাকটি গুচ্ছগ্রাম এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক আহত আশরাফুলকে মৃত্যু ঘোষণা করেন। দুপুর দুইটায় গুরুতর আহত খালেদুলও চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ