• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডোমারের মাদক ব্যবসায়ী রূপা গ্রেফতার

সিসি নিউজ।। নীলফামারীর ডোমার উপজেলা শহরের মাদক ব্যবসায়ী সাহিদা বেগম রূপার (৪০) বিরুদ্ধে ২৭তম মামলা দায়ের হয়েছে। রবিবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ তার বিরুদ্ধে মামলাটি দায়ের করে। এর আগে শহরের কাজীপাড়াস্থ বাড়ি থেকে হেরোইনসহ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, রূপার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা রয়েছে। এসব মামলায় তিনি জামিনে এসে একই ধরণের অপরাধের জড়িয়ে পড়েন। রবিবার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা হওয়ায় এখন সংখ্যা দাঁড়ালো ২৭।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ উন নবী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকালে উপজেলা শহরের কাজীপাড়ায় রূপা বেগমের বাড়িতে অভিযান চালিয়ে হোরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ্দ করা হবে।’
তিনি জানান, রূপা বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, বিশেষ ক্ষমতা আইন ও মাদকসহ এখন মামলার সংখ্যা ২৭। এছাড়া ভ্রাম্যমান আদালতে তিনি একাধিকবার সাজা ভোগ করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ