• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

সিসি নিউজ ডেস্ক।। লালমনিরহাটের আদিতমারীতে অটোরিকশা ছিনতাইয়ের পর চালক আব্দুর রাশিদকে (৪৫) হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আদিতমারী উপজেলার স্বর্ণামতি নদীর কান্তেস্বর সেতু এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুর রাশিদ একই উপজেলার বালাপাড়া গ্রামের খোশেদ আলম ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রোববার বিকেলে আব্দুর রাশিদ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। গভীর রাতেও বাড়ি না ফেরায় পরিবারের সন্দেহ হলে বিভিন্ন জায়গায় খোঁজ নিতে থাকেন। আজ সকালে বাড়ির অদূরে স্বর্ণামতি নদীর কান্তেস্বর সেতুর নিচে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন অটোরিকশা চালক আব্দুর রাশিদের মরদেহ শনাক্ত করে। মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

লালমনিরহাট অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) আলমগীর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে নদী থেকে আব্দুর রাশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করেই অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। অপরাধীদের ধরতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ