• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

“হামার ডিমলা” স্বেচ্ছাসেবী সংগঠনের কোরআন শরীফ বিতরণ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে এতিম মাদরাসা শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ, দোয়া মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়।পরে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন “হামার ডিমলা” ফেসবুক গ্রুপের উদ্যোগে উপজেলার বিজয় চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ আফতাব উদ্দিন সরকার। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী।
উপস্থিত ছিলেন, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান, অধ্যক্ষ আব্দুস সালাম ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায় প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এ সময় ৬০ জন এতিম শিক্ষার্থীর মাঝে কোরআন শরীফ বিতরণ করা হয়।
‘হামার ডিমলা’ ফেসবুক গ্রুপের পরিচালক সাইয়েন কাদির কানন ও চয়ন হোসাইন সরকার বলেন, ‘হামার ডিমলা’ সামাজিক সংগঠন নানা মানবিক কার্যক্রম করে যাচ্ছে। এরই অংশ হিসেবে জাতীয় শোক দিবস উপলক্ষে মাদরাসা ও এতিমখানায় কোরআন শরীফ শিক্ষার্থীদের মাঝে বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হলো। তারা কোরআন চর্চার মাধ্যমে সমাজে অপ-প্রচার, জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ দমনসহ সমাজে শান্তি প্রতিষ্ঠার শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে এগিয়ে নেবে। সমাজের প্রতিটি ক্ষেত্রে ‘হামার ডিমলা’  সর্বদা মানুষে পাশে থেকে কাজ করে যাবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ