• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডেঙ্গু প্রতিরোধে নীলফামারীতে বণার্ঢ্য সাইকেল শোভাযাত্রা

সিসি নিউজ।। ডেঙ্গু প্রতিরোধে নীলফামারীতে সচেতনতা মুলক শোভাযাত্রা করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ এই কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের চত্ত্বর থেকে একটি সাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্ত্বরে এসে শেষ হয়। এ সময় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান ও সরকার মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেলা তথ্য কর্মকর্তা আলমগীর হোসেন বক্তব্য রাখেন। ‘‘আতংক নয়, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের উপায়’’ শ্লোগানে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী এই শোভাযাত্রায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ