• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সভা

সিসি নিউজ।। নীলফামারীতে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো.আমিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোকছেদুল মোমিন, জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি এস এম সফিকুল আলম, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি তাহমিন হক ববী প্রমুখ। সভায় জানানো হয়, ১৮ থেকে ৫০ বছর বয়সি যে কোনো বাংলাদেশি নাগরিক প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা এই চারটি স্কিমের মধ্যে যে কোনো একটি স্কিম গ্রহণ করতে পারবেন। অতিদরিদ্র ও নিম্ন আয়ের মানুষজন সমতা পেনশন স্কিম গ্রহন করতে পারবেন। তাদের মাসিক চাঁদার অর্ধেক সরকার বহন করবেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের অর্থনৈতিক নিরাপত্তার কথা ভেবে এই পেনশন স্কিম গ্রহণ করেছেন। ইতোমধ্যে এর কার্যক্রম শুরু হয়ে গেছে। জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, ‘সর্বজনীন পেনশন সুবিধা গ্রহণ করতে আমরা জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সকল শ্রেণি পেশার মানুষকে নিয়ে অবহিতকরণ সভা করে এটি ছড়িয়ে দিবো। ব্যপক প্রচারণার জন্য শীঘ্রই পেনশন স্কিম রেজিস্ট্রেশন মেলা করে মানুষকে উদ্বুদ্ধ করার কার্যক্রম শুরু করা হবে।’ সরকারি বিভিন্ন দপ্তর প্রধান, ব্যবসায়ী নেতা, বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক, এনজিও প্রতিনিধি ছাড়াও গণমাধ্যম কর্মীগণ এ সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ