• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে স্থাপিত হচ্ছে ৫০ আসনের রেলওয়ে মেডিকেল কলেজ

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ৫০ আসনের রেলওয়ে মেডিকেল কলেজ স্থাপন এবং বিদ্যমান রেলওয়ে হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের স্টকহোল্ডার পরামর্শ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে দশটায় বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয় সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভার আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব ড. মো. মুশফিকুর রহমান।

নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে এবং সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) কর্তৃপক্ষের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. আবুল বাসার, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের প্রতিনিধি গোলাম মোস্তফা, সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) মো. সাদেকুর রহমান, নীলফামারী জেলা সিভিল সার্জন ডা. মো. হাসিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আমিনুল ইসলাম, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, পৌর মেয়র রাফিকা আকতার জাহান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সৈয়দপুর শাখার সভাপতি ডা. শেখ নজরুল ইসলাম, সৈয়দপুর ডায়াবেটিক হাসপাতালের সভাপতি বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. আবু আহমেদ মর্তূজা, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন সৈয়দপুর শাখার সভাপতি ডা. মাহবুবুল হক দুলাল, অবসরপ্রাপ্ত রেলওয়ে চীফ মেডিক্যাল অফিসার ডা. মো. খায়রুল বাসার, বিশিষ্ট শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী মোনায়মুল হক, বীরমুক্তিযোদ্ধা মো. ইউনুছ আলী, সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল, রেলওয়ে শ্রমিক লীগ নেতা মো. জহিরুল ইসলাম, উর্দূভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির সভাপতি মাজিদ ইকবাল প্রমুখ।

সভায় শুরুতেই মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পিপিপি কর্তৃপক্ষের আওতায় বাস্তবায়নাধীন সৈয়দপুরে ৫০ আসনের মেডিকেল কলেজ স্থাপন এবং বিদ্যমান রেলওয়ে হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের বিস্তারিত তুলে ধরা হয়।

স্টকহোল্ডার পরামর্শ সংক্রান্ত সভা শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব ড. মো. মুশফিকুর রহমানসহ সংশ্লিষ্টরা সৈয়দপুরে ৫০ আসনের রেলওয়ে মেডিকেল কলেজ স্থাপনের জন্য নির্বাচিত সম্ভাব্য স্থান ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।

সভায় জানানো হয়, বিগত ২০১২ সালে পাবলিক প্রাইভেট পার্টনার কর্তৃপক্ষ সৈয়দপুর ৫০ আসনের রেলওয়ে মেডিকেল কলেজ স্থাপন এবং বিদ্যমান রেলওয়ে হাসপাতালকে ২৫০শয্যায় উন্নীতকরণ প্রকল্পটি পেয়েছে। বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়ে অধীনে পাবলিক প্রাইভেট পার্টনার কর্তৃপক্ষের আওতায় বাস্তবায়িত হবে প্রকল্পটি। গত ২০১৩ সালে ১৪ আগস্ট নীতিগত অনুমোদন হয় প্রকল্পটির। প্রকল্পের কার্যপরিচালনা উপদেষ্টা প্রতিষ্ঠান নিয়োজিত হয়েছে সিনার্জি কনসাল্টিং ইনফ্রাস্ট্রাকচার এবং ফিনান্সিয়াল এ্যাডভাইজার সার্ভিস, ইএননি। আর প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় বরাদ্দ ধরা হয়েছে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার।

গত ২০২২ সালের ২৭ জুন চুক্তি সম্পাদনের মাধ্যমে প্রকল্পের কাজে নিয়োজিত কার্যসম্পাদন উপদেষ্টা প্রতিষ্ঠান কর্তৃক খসড়া সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন দাখিল করা হয়েছে ইতোমধ্যে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) কর্তৃপক্ষের গত ১৯ জুনে অনুষ্ঠিত সভায় প্রকল্পের চূড়ান্ত সম্ভাব্যতা যাচাই প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশন প্রদান করা হয়।

সভায় দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্যব্যবস্থাপক (ডাব্লুএম) শেখ হাসানুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইনলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বিশিষ্ট শিল্পপতি রাজ কুমার পোদ্দার রাজু, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা, শিল্পপতি, ব্যবসায়ী, সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ