• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আগাম জামিনের ক্ষেত্রে আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবেন না হাইকোর্ট

সিসি নিউজ ডেস্ক।। কোনো মামলায় আগাম জামিনের ক্ষেত্রে আত্মসমর্পণের নির্দেশ দিতে পারবে না হাইকোর্ট। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ আজ রোববার এই আদেশ দেন।

এ সময় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রীকে হাইকোর্টের দেওয়া আত্মসমর্পণের নির্দেশ বাতিল করে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

এই বিষয়ে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী বলেন, জাকারিয়া পিন্টুর মামলার রায় অনুযায়ী হাইকোর্ট হয় জামিন দেবেন, না হয় আবেদন খারিজ করবেন। কিন্তু আত্মসমর্পনের নির্দেশ দিতে পারবেন না। জাকারিয়া পিন্টুর মামলার রায় অনুযায়ী আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার কোনো বিধান নেই। আমরা দ্রুতই আদেশ নামানোর পর সার্কুলেট করার চেষ্টা করবো।

তবে সৈয়দ আশফাকের আইনজীবী মোতাহার হোসেন সাজু বলেন, এর আগে বিচারপতি খায়রুল হক এক রায়ে বলেছিলেন হাইকোর্ট আত্মসমর্পণের আদেশ দিতে পারবেন না। তবে এই মামলাটির সঙ্গে ওই মামলার মিল নেই। তা ছাড়া ওই রায়ের পর এ রকম আদেশ শত শত হয়েছে হাইকোর্ট থেকে। আজ রোববার আপিল বিভাগ আগের রায়ের বিষয়টি উল্লেখ করে মৌখিক বলেছেন। লিখিত আদেশ না পেলে তা পরিষ্কার বুঝা যাচ্ছে না। তাই এজন্য লিখিত আদেশ পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানান তিনি। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ