• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পেনশন স্কিম নিয়ে মানুষকে সচেতন করতে ছাত্রলীগকে শেখ হাসিনার নির্দেশ

সিসি নিউজ ডেস্ক।। সর্বজনীন পেনশন স্কিম নিয়ে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সে জন্য ছাত্রলীগের নেতা-কর্মীদের নিজেদের এলাকার মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে কাজ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে এই সমাবেশের আয়োজন করে ছাত্রলীগ।

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রধান অতিথির বক্তব্যে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে বিএনপির সমালোচনার জবাবে সরকার প্রধান বলেন, ‘আমরা সর্বজনীন পেনশন স্কিম চালু করেছি। বিএনপির কিছু নেতারা বলছেন এটা নাকি আমাদের নির্বাচনী ফান্ড তৈরির জন্য। এর থেকে লজ্জার আর কী হতে পারে। নিজেরা কিছু করতে পারেনি। মানুষকে কিছু দিতে পারেনি। মানুষের ভালোর জন্য যখন আমরা কিছু করি তখন বিভ্রান্তি সৃষ্টি করে। এই বিভ্রান্তিতে কেউ যেন কান না দেন।’

এ প্রসঙ্গে ছাত্রলীগের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘ছাত্রলীগকে বলব, নিজের এলাকায় গিয়ে এ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে চলি। আমার কোনো ভয় নেই। দেশের মানুষকে ভালোবাসি। স্বাধীনতার চেতনায় বাংলাদেশকে গড়ে তুলব। ছাত্রলীগের ছেলে-মেয়েরা একচল্লিশের স্মার্ট বাংলাদেশের কান্ডারি হবে। সেটাই আমি চাই।’

ছাত্রলীগকে সব সময় সজাগ থাকতে হবে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের অগ্রযাত্রায় আর কেউ বাধা দিতে পারবে না। অতন্দ্র প্রহরীর মতো ছাত্রলীগকে সব সময় সজাগ থাকতে হবে। শিক্ষা গ্রহণ করতে হবে।’

বিএনপি-জামায়াতের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। ইলেকশন তাদের কথা নয়। তারা ভোট করতে আসে না। ভোট চায় না, ভোট পাবে না। জনগণের ভোটের অধিকার নিয়ে আবারও তারা ছিনিমিনি খেলতে চায়।’

এর আগে বক্তব্যের শুরুতে সমাবেশে আসা ছাত্রলীগের নেতা-কর্মীদের শুভ কামনা জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘দূর-দূরান্ত থেকে আসা ছাত্রলীগের ভাই ও বোনেরা… আসলে ভাই-বোনেরা না, বলতে হবে আমার নাতি-পুতিরা। কারণ, এখন তো আমি নানি-দাদির পর্যায়ে। সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।’ উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ