• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে বঙ্গবন্ধু পরিষদের বর্ধিত সভা

সিসি নিউজ।। নীলফামারীতে বঙ্গবন্ধু পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠন গতিশীল করার লক্ষে শনিবার বিকাল ৫টার দিকে জেলা শহরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোনাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মশিউর রহমান। বিশেষ অতিথির বক্তৃতা দেন সংগঠনের জেলা শাখার সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম আমিনুল হক, ডিমলা উপজেলা শাখার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, সদর উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জামিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি খোকা রাম রায় ও হাসিনা আহমেদ।
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা দেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান জুয়েল। অন্যান্যের মধ্যে বক্তা দেন কিশোরগঞ্জ উপজেলা শাখার সভাপতি ফজলে রহমান, ডোমার শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মো. করিমুল ইসলাম, সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মুজিবুল হক, জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদ অধ্যক্ষ বিবেকানন্দ মোহন্ত, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দেবাশীষ ঘোষ প্রমুখ।
সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান জুয়েল বলেন,‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরো গতিশীল করার লক্ষে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল স্তরের কমিটিকে আরো গতিশীল করার সিদ্ধান্ত গৃহিত নেওয়া হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ