• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন |
শিরোনাম :

নিখোঁজের ৩২ ঘণ্টা পর তিস্তায় ভেসে উঠলো এক বন্ধুর অর্ধগলিত মরদেহ

বিশেষ প্রতিনিধি।। রংপুরের গঙ্গাচড়ায় এসএসসি পরীক্ষার্থী দুই বন্ধু নিখোঁজের ৩২ ঘণ্টা পর এক  বন্ধুর মরদেহ উদ্ধার হয়েছে। ডুবে যাওয়া স্থান থেকে ৫ কিলোমিটার দুরে তিস্তার কিনারায় ভেসে উঠে মুন্নার (১৮) অর্ধগলিত মরদেহ। আজ রাত পৌনে ৯টার দিকে আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ী ব্যাঙপাড়া এলাকায় ভেসে উঠে নিখোঁজ এইচএসসি শিক্ষার্থী মুন্নার  মরদেহ।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচন্ড গরমের কারণে নদীর পাড়ে বসে এক নারী হাওয়া খাচ্ছিলেন। হঠাৎ নদীর কিনারায় দেখতে পায় একটি মরদেহ নদীর কিনারায় ভেসে আছে। ওই নারী আশপাশের লোকজনকে ডাকলে তারা এসে মরদেহটি নদীর কিনারা থেকে উপরে তুলে আনেন।
পরে স্থানীয়রা নিখোঁজদের পরিবার ও ফায়ার সার্ভিসকে খবর দিলে পরিবারের লোকজন এসে মরদেহটি সনাক্ত করে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে মরদেহটি পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করে।
এবিষয় গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের চলতি দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাষ্টার মমতাজুল ইসলাম বলেন, আমরা একটি লাশ ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরে ভেসে উঠা লাশটিকে সনাক্ত করে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ