• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুরে স্যালাইনের কৃত্রিম সংকট রোধে অভিযান

সিসি নিউজ।। স্যালাইনের কৃত্রিম সংকট তৈরি ও বেশি দামে বিক্রি রোধে রংপুরে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর মেডিকেল মোড় এলাকায় এই অভিযান চালানো হয়।

এ সময় স্যালাইনের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে মজুদ ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে অবসর মেডিসিন কর্নার ও রিফাত মেডিসিন কর্ণারকে সাত হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

উপপরিচালক আজহারুল ইসলাম বলেন, ‘রংপুরে ডেঙ্গুর প্রকোপের সুযোগে ১০০ টাকার স্যালাইন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। রোগীর চাপে চাহিদা বাড়ায় অসাধু ব্যবসায়ীরা স্যালাইনের কৃত্রিম সংকট তৈরি করছে। কোথাও কোথাও হাসপাতালেও স্যালাইন পাচ্ছেন না ডেঙ্গুতে আক্রান্তরা। এ অবস্থা খতিয়ে দেখতে আমরা মাঠে নেমেছি এবং স্যালাইন মজুদের প্রমাণ পেয়েছি। এ অভিযান অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ