• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিরামপুরে জামায়াতে ঝটিকা মিছিল থেকে ১৬ নেতা-কর্মী আটক

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরামপুরে জামায়াত ইসলামীর ঝটিকা মিছিল থেকে ১৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার জুমার নামাজের পর বিরামপুর শহরের পূর্বপাড়া মোড় থেকে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে। এ সময় নাশকতার অভিযোগে পুলিশ জামায়াত-শিবিরের ১৬ নেতা-কর্মীকে আটক করেছে।

আটকেরা হলেন—জামিল হোসেন (৩৫), আ. মান্নান (৬৫), মোজাফফর রহমান (৭৩), নূরুজ্জামান (৪০), ওমর ফারুক (৩২), আনোয়ার হোসেন (৪০), রফিকুল (৫৫), আক্কাস আলী (৩২), শামসুদ্দিন আহমেদ (৫৫), আনোয়ার হোসেন (৪৫), তোতা মিয়া (৬৭), সাজ্জাদুর রহমান (২০), নাইম ইসলাম (১৮), ইসমাইল হোসেন (৩২), জিয়াউর রহমান (৩৭), হাবিবুর রহমান (১৮)।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার জানান, জামায়াত-শিবিরের লোকজন বাঁশের লাঠি, রড, গাছের ডাল ও ইট-পাথর নিয়ে নাশকতার চেষ্টাকালে তাঁদের আটক করা হয়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আগামীকাল শনিবার তাঁদের দিনাজপুর আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ