• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

উপজেলা নির্বাচনে ৩ পার্বত্য জেলায় হেলিকপ্টার

rab_halecoptar_8436সিসি নিউজ: উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হবে ১১৫ উপজেলায়। এসব উপজেলায় মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮ হাজার ৩২।

দেশের তিন পার্বত্য জেলা- রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ৩১টি ভোটকেন্দ্রে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি। বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে (ইসি) নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা- ২ এর সহকারী সচিব মোহাম্মদ আশফাকুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য দেখা গেছে।

ইসি সচিবালয়ের সহকারী সচিব মো. আশফাকুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র বাহিনী বিভাগ বরাবর পাঠানো হয়েছে। চিঠিতে আরও বলা হয়, পার্বত্য তিন জেলায় ৩১টি ভোটকেন্দ্রে নির্বাচনী মালামাল বহন, ভোটগ্রহণকারী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের ভোটকেন্দ্রে যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহারের প্রয়োজন হবে। এ বিষয়ে তিন জেলার রিটার্নিং অফিসারদের কাছে প্রয়োজনীয় চাহিদাপত্র চাওয়া হয়েছে। চাহিদাপত্র অনুযায়ী ভোটগ্রহণ কর্মকর্তাদের হেলিকপ্টারযোগে পরিবহনের প্রয়োজনীয় ব্যবস্থার কথা বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ