জয়পুরহাট প্রতিনিধি।। ঝিরঝির বৃষ্টিতে ভিজে উপচে পড়া জনতা যেন মন্ত্রমুগ্ধ হয়ে উপভোগ করছেন বড় কোন সেলিব্রেটির আকর্ষনীয় কোন পরিবেশনা। অথবা দেখে মনে হবে কোন জাতীয় বা কেন্দ্রীয় নেতা কিংবা আধ্যাত্মিক গুরুর হৃদয়ে দাগ কাটা যুক্তিবাদী বক্তৃতা শুনছেন অনুরাগী ভক্তরা। বৈরি আবহাওয়া ও বৃষ্টিকে উপক্ষো করে হাজারো জনতার অংশ গ্রহনে ব্যাতিক্রমী এমন এক জনসভা অনুষ্ঠিত হলো জয়পুরহাটে।
আজ বৃহষ্পতিবার সন্ধ্যায় সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জয়পুরহাট জেলা শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এ জনসমাবেশের আহবান করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু।
জনসভায় সদর উপজেলা আওয়ামী লীগের সহ–সভাপতি দেওয়ান মোঃ মোস্তাকুল ইসলাম মোস্তাকের সভাপতিত্বে বক্তৃতা করেন- জেলা আওয়ামী লীগ নেতা শহীদ ইকবাল সদু, মাহমুদ হাসান হিমু, নন্দলাল পার্শী, শেখর মজুমদার, গোলাম মোস্তফা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মীর মোয়াজ্জেম হোসেন, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক রমজান আলী সরদার, যুগ্ম সাধারন সম্পাদক সামছুল আলম সুমন, সদর উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সরোয়ার হোসেন স্বাধীন প্রমুখ।
অনুষ্ঠিত জনসভায় আসন্ন দ্বাদস জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট–০১ আসনে আওযামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু’র নাম ঘোষনা করা হলে মূহুর্মূহু শ্লোগান দিতে থাকেন বৃস্টিতে ভেজা নেতা,কর্মী, সমর্থক ছাড়াও দর্শক সাড়িতে বসা অগনিত সাধারন মানুষ। অল্প কিছু সংখ্যক মানুষকে ছাতা মাথায় দেখা গেলেও অধিকাংশের মাথা পলিথিন ব্যাগে মোড়ানো ছিল।
তরুণ নেতা হাসানুজ্জামান মিঠু দলীয় অনেক নেতাকর্মী ও স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় বলে বৃষ্টিতে ভিজেই তারা জনসমাবেশে হাজিড় হয়েছেন প্রিয় নেতার মনোনয়ন প্রত্যাশি’র সেই কাঙ্খিত ঘোষনা শোনার জন্য।
বৈরি আবহাওয়া ও প্রচুর বৃষ্টি উপেক্ষা করে জনসভাস্থলে হাজারো নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিত হতে থাকেন বিকাল থেকেই। বৃষ্টিতে ভেজা জনতায় মাঠ পূর্ণ হলে তিনিসহ নেতাকর্মীরাও মঞ্চে ওঠেন। এ সময় নেতাকর্মী ছাড়াও এলাকার বিভিন্ন বয়সী হাজারো নারী–পুরুষ আবেগ আপ্লুত হয়ে পড়েন।
সদর উপজেলার জামালপুর ইউনিয়নের আশরাফ আলী, পালি গ্রামের শফিকুল ইসলাম, পাঁচবিবি উপজেলার বেড়া-খাঁই এলাকার সামসুদ্দিনসহ অনেক দর্শক জানান, ব্যাপক জনপ্রিয়তার কারনে হাসানুজ্জামান মিঠু টানা ২ বার ইউপি সদস্য ও পরবর্তীতে ঠানা ২ বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মাটি ও মানুষের নেতা বলেই পরপর তিনি বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসছেন। আগামীতে সংসদ নির্বাচনে তাকে দলের মনোনয়ন দেওয়া হলে সে নির্বাচনেও তিনি জয়লাভ করতে পারবেন বলেও জানান তারা।
হাসানুজ্জামান মিঠু বলেন- ‘ কি পরিমান সেবা দিতে পেরেছি তা এলাবাসীরাই ভালো বলতে পারবেন। তবে সাধারন মানুষরা আমাকে বড় বেশী ভালোবাসেন। আগামীতে আমাকে এমপি প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন দেওয়া হলে জনতার সেবক হিসেবেই তাদের পাশে থাকব, পাশাপাশি আওয়ামী লীগ সরকারের দেশব্যাপী উন্নয়ন, সুশাসন, ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয়ে সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করার দৃঢ় সংকল্প নিয়ে মাঠে থাকব ইনশাল্লাহ।