• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নির্বাচনে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিচ্ছে ইসি

সিসি নিউজ ডেস্ক।। নানা মহলের সমালোচনা ও দাবির মুখে অবশেষে নির্বাচনী সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার সাংবাদিকদের জন্য করা নীতিমালা সংশোধন করে মোটরসাইকেল চলাচলের অনুমোদন করেছে ইসি।

আগামীকাল মঙ্গলবার সংশোধিত এই নীতিমালা জারি হতে পারে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এই বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য কিছু শর্ত সাধারণভাবেই প্রযোজ্য হয়। যেমন: চালকের ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের নিবন্ধনসহ অন্যান্য কাগজপত্র ইত্যাদি থাকা। এসব থাকলে সাংবাদিকদের নিজের মোটরসাইকেল ব্যবহারে অসুবিধা হওয়ার কথা নয়।

গত ১২ এপ্রিল ইসির জারি করা নির্বাচনী সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য ইসির করা নীতিমালায় ‘গাড়ির স্টিকার’ অংশে উল্লেখ করা হয়েছিল যে, সাংবাদিকদের যাতায়াতের জন্য যৌক্তিক সংখ্যক গাড়ির স্টিকার দেওয়া হবে। তবে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া যাবে না। কোনো সাংবাদিকের জন্য গাড়ির স্টিকার দেওয়া হলে স্টিকারের ক্রমিক নম্বর রেজিস্ট্রারে লিখে রাখতে হবে।

এই নীতিমালা জারি করার পর বিভিন্ন মহল থেকে ইসির কড়া সমালোচনা করা হয়। পাশাপাশি এই নীতিমালা সংশোধন করে সাংবাদিকদের নির্বাচনের সময় সাংবাদিকদের মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়ার দাবি উঠে।

এর পরের দিন ১৩ এপ্রিল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই বিষয় উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করেন। প্রয়োজনে নীতিমালা সংশোধন করা হবে বলে আশ্বাস দেন সিইসি। সম্প্রতি ইসির সঙ্গে বৈঠকে বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিরাও সাংবাদিক নীতিমালা সম্পর্কে জানতে চান।

অবশেষে সাংবাদিকসহ বিভিন্ন মহলের দাবির প্রেক্ষিতে নির্বাচনের সময় মোটরসাইকেল চলাচলের অনুমতি দিলেও নীতিমালার বাকি সব আগের মতোই আছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ