• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

ডিজিজ এক্স: করোনার চেয়েও ২০ গুণ শক্তিশালী আরেকটি মহামারির শঙ্কা

সিসি নিউজ ডেস্ক।। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রভাব দুর্বল হয়ে এসেছে। এই ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাও এখন আগের চেয়ে অনেক বেশি কার্যকরী। ফলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যাও এখন অনেক কমে গেছে। তবে করোনা কমে গেলেও নতুন আরেকটি মহামারির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্ভাব্য মহামারির নাম দিয়েছে ‘ডিজিজ এক্স’। বিশেষজ্ঞদের মতে, করোনার চেয়েও ২০ গুণ শক্তিশালী হতে পারে ডিজিজ-এক্স এবং এতে প্রাণহানির সংখ্যা ১৯১৮-১৯ সালের স্প্যানিশ ফ্লু-এর মতোই হবে। এক শতাব্দীরও বেশি সময় আগের ওই মহামারিতে পাঁচ কোটি মানুষের মৃত্যু হয়েছিল।

‘ডিজিজ এক্স’ নিয়ে যুক্তরাজ্যের ভ্যাকসিন টাস্ক ফোর্সের প্রধান ডেম কেট বিংহাম ডেইলি মেইলকে বলেছেন, ‘অদূর ভবিষ্যতে আরও বড় মহামারি দেখতে হতে পারে আমাদের। আর এই মহামারিতে বিশ্বে কমপক্ষে পাঁচ কোটি মানুষের প্রাণ যেতে পারে। সম্ভাব্য এই মহামারির নাম দেওয়া হয়েছে ডিজিজ-এক্স।’

বিংহাম জানান—স্মলপক্স, ইবোলা, এইচআইভির মতো একাধিক ভয়াবহ ভাইরাস প্রথমে পশুদের দেহে পাওয়া গিয়েছিল। পরে সেগুলো মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে। বর্তমানে পৃথিবীতে এ ধরনের ২৫টি ভাইরাস গোত্রের অস্তিত্ব রয়েছে বলে গবেষকেরা জানেন। এগুলো মানুষের মধ্যে ছড়িয়ে যেতে পারে।

বিংহামের মতে, বর্তমানে পৃথিবীর বিভিন্ন প্রান্তে নির্বিচারে বৃক্ষনিধন চলছে। ধ্বংস করা হচ্ছে জলাভূমি। এর ফলে বনের প্রাণীদের থেকে মানুষের দূরত্ব ক্রমেই কমে আসছে। মূলত এই কারণেই প্রাণীদের মধ্যে থাকা ভয়ংকর ভাইরাসগুলো মানুষের সমাজেও মহামারির হুমকি দিচ্ছে।

বিংহাম মনে করেন, নতুন মহামারি থেকে বাঁচার জন্য ভ্যাকসিনের ওপরই জোর দিতে হবে। তবে ‘ডিজিজ এক্স’ মহামারি মোকাবিলার জন্য নির্দিষ্ট কোনো টিকা এখনো তৈরি করা হয়নি। বেশ কয়েকটি ভাইরাসকে মাথায় রেখে ভ্যাকসিন তৈরি করছেন গবেষকেরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ