• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষক লাঞ্চনার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন

সিসি নিউজ।। চুয়াডাঙ্গার ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমানকে শিক্ষার্থী কর্তৃক লাঞ্চিতের প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের চৌরঙ্গী মোড়ে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। নীলফামারী সদর উপজেলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের আয়োজনে মানববন্ধন শেষে সমাবেশে সভাপতিত্ব করেন নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায়। এসময় বক্তৃতা করেন নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তাজনুর আফসানা, সহকারী শিক্ষক এবিএম গোলাপ, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বুলবুল আহমেদ, আলমগীর কবির, বাংলাদেশ শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখার সাধারণ সম্পাদক সুধির রায় প্রমুখ। বক্তারা ওই ঘটনার নিন্দা জানিয়ে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ