• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে বিএনপি-জামায়াত পন্থী আইনজীবীদের মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি।। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে বিএনপি-জামায়াত পন্থী আহনজীবীরা। বুধবার বিকালে জেলা জজ আদালতের সামনের সড়কে জেলা ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের ব্যানারে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে সংগঠনের আহবায়ক এস.এম ওবায়দুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা দেন সংগঠনের সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আল-ফারুক আব্দুল লতীফ, আবু মোহাম্মদ সোয়েম, আইনজীবী ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান জুয়েল, জেলা ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের যুগ্ম আহবায়ক আল-মাসুদ চৌধুরী, আইনজীবী আসাদুজ্জামান খান রিনো, আনিছুর রহমান আজাদ, গোলাম মোস্তফা সজিব প্রমুখ।
বক্তরা দাবি করেন, বর্তমান সরকার দেশনেত্রী ও সফল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তাকে ভয় পায়। এজন্য তাঁকে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাবন্দী করে রেখেছেন। অবিলম্বের মুক্তির দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ