• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার প্রচারণায় জয়পুরহাট পৌর মেয়র

জয়পুরহাট প্রতিনিধি।। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় প্রখ্যাত চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল পরিচালিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমমা “‘মুজিব: একটি জাতির রূপকার”’ মুক্তি পাচ্ছে ১৩ অক্টোবর।  সিনেমাটি মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার রাতে শহরের বাটার মোড়, পাচুরমোড়ে প্রচারণা চালিয়েছেন জয়পুরহাট পৌর সভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের  কাছে সিনেমার লিফলেট বিতরণ করেন তিনি।

তিনি বলেন, ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি সুস্থধারার গল্প অবলম্বনে নির্মিত হয়েছে। এ কারনে প্রচারণায় নেমেছি।’
বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত সিনেমাটির প্রচারনায় জপুরহাট পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কালীচরণ আগরওয়ালা,জেলা যুবলীগের আহ্বায়ক রাসেল দেওয়ান মিলন, যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক মোস্তফা মেহমুদ তমাল,সাবেক জয়পুরহাট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনসহ সাংবাদিক, সাংস্কৃতিক কর্, বুদ্ধিজীবিসহ বিভিন্ন শ্রেনি-পেশার শতশত মানুষ উপস্থিত ছিলেন।
মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক বলেন, বর্তমানে আমাদের দেশে আবারো সুস্থধারার চলচ্চিত্র নিমিৃত হচ্চে, কিন্তু প্রচারনার অভাবে ভালো গল্পের সিনেমাগুলোতেও মানুষ প্রেক্ষাগৃহ বিমুখ। অথচ বর্হিবির্শ্বে ব্যাবসা সফল সিনেমাগুলোর জন্য প্রচারনা একটি বড় কারন।  সিনেমার টির মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পারবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী।যিনি লড়াই-সংগ্রামের মাধ্যমে একটি দেশকে স্বাধীন করেছেন। সকলকেই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার জন্য অনুরোধ করছি।
উল্লেখ্য, বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বিশাল বাজেটে নির্মিত হয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। এতে আরিফিন শুভর সঙ্গে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, রিয়াজ আহমেদ, জায়েদ খান, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।
সিনেমাটি ব্যবসা সফল হবে বলেও মেয়র আশা করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ