ঢাকা: নির্বাচন বানচালের উদ্দেশে বিএনপি ও জামায়াত-শিবির গোষ্ঠির সকল প্রকার সহিংস তৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধভাবে ক্ষমতা দখলের অপচেষ্টার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায় বাংলাদেশের সা¤প্রতিক নির্বাচনের ফলাফলকে ইতিবাচক হিসাবেই গ্রহণ করেছে। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে বর্তমান সরকারকে অভিনন্দন ও বক্তব্যে এটা সুস্পষ্ট হয়েছে। আজ বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী সংসদে বলেন, বিশেষ মহলের দশম জাতীয় সংসদ নির্বাচন ও নবনির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার অসৎ উদ্দেশ্যে ও অপতৎপরতা ব্যর্থ হয়েছে। ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সাংবিধানিক প্রক্রিয়ায় ১২ জানুয়ারি বর্তমান সরকার গঠিত হয়েছে। এ পর্যন্ত ৩৭টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসাবে আমাকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন। তাছাড়াও জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসহ মোট ১১টি সংস্থার প্রধান নবনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে আমাকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী আরো বলেন, বিভিন্ন বন্ধুপ্রতীম দেশের সরকার বাংলাদেশের নবনির্বাচিত সরকারের সাথে গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের ধারাকে সচল রাখতে একযোগে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।