• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

স্ত্রীর পরকিয়া সন্দেহে প্রেমিককে হত্যার অভিযোগে স্বামী আটক

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে স্ত্রীর পরকিয়া সন্দেহে প্রেমিককে হত্যার অভিযোগে শফিকুল মিয়া (৪৮) কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার ভিমলপুর গ্রামে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়। আটক শফিকুল মিয়া উপজেলা খয়েরবাড়ী ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের মোবারক মিয়ার ছেলে।
ফুলবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম মামলার বরাত দিয়ে জানায়, শফিকুল মিয়ার স্ত্রী হোসনেয়ারা বেগমকে পাশবর্তি কিসমত লালপুর গ্রামের মনসুর আলী ধর্ম মেয়ে বানায়,সেই সুবাদে শফিকুল মিয়ার স্ত্রী হোসনেয়ারা বেগম তাদের বাড়ীতে যাতায়াত করতেন।
 এ নিয়ে হোসনেয়ারা বেগমের স্বামী শফিকুল মিয়া, মনসুর আলীর ছেলে দুলাল মিয়ার সাথে পরকিয়া সম্পর্কের সন্দেহ করে আসছিল। এতে পারিবারিক কলহ সৃষ্টি হলে, শফিকুল মিয়ার স্ত্রী হোসনেয়ারা বেগম শফিকুল মিয়াকে তালাক দিয়ে দুলাল মিয়ার বাড়ীতে চলে যায়। এতে দুলাল মিয়ার উপর ক্ষিপ্ত হয়ে উঠে হোসনেয়ারার স্বামী  শফিকুল মিয়া। এর জের ধরে গত ২৫ অক্টোবর দুলাল মিয়াকে ছুকাঘাত করে শফিকুল মিয়া। এ ঘটনায় দুলাল মিয়া গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ অক্টোবর মৃত্যু বরণ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুলাল মিয়ার পিতা মনসুর মিয়া বাদি হয়ে ২৮ অক্টোবর ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম আরো বলেন, এ ঘটনার পর থেকে শফিকুল মিয়া বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শফিকুল মিয়ার অবস্থান নির্নয় করে তাকে আটক করা সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ