• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রার্থিতা ফিরে পেয়ে খুশি ডলি সায়ন্তনী

সিসি নিউজ ডেস্ক।। পাবনা-২ আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন সদ্য নিবন্ধিত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মনোনীত প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। আজ রোববার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী নিজে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, প্রার্থিতা ফিরে পেলাম। এত দিনে প্রার্থিতা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, এখন সেটা নেই। আমি পাবনার মানুষের কাছাকাছি যেতে চাই। আমি আজকেই ঢাকা থেকে পাবনার উদ্দেশে রওনা হব। আমার জন্য পাবনা-২-এর জনগণ অপেক্ষা করছে।’

এর আগে গত ২৯ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনে পাবনা-২ আসনের প্রার্থী হিসেবে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. আসাদুজ্জামানের কার্যালয়ে নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। পরে ৩ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে ক্রেডিট কার্ড-সংক্রান্ত খেলাপি ঋণের কারণে তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ বিষয়ে ওই দিন ডলি সায়ন্তনী বলেন, ‘কার্ডের বিষয়টি আমার নলেজে ছিল না। বিষয়টি আমি দ্রুত সমাধান করে আপিল করব। আপিলে আমার মনোনয়নপত্র ফিরে পাব বলে আশা প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘আমার জন্ম পাবনা শহরের সোনাপট্টি এলাকায়। দাদার বাড়ি সুজানগর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ভায়না গ্রামে। সেখানে আমার চাচারা থাকেন। এ জন্য আমি সেখানে প্রার্থী হয়েছি। আশা করি, পাবনা-২ আসনের মানুষ আমার পাশে থাকবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ