• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে দুই পেঁয়াজ আড়ত মালিকের ২৭ হাজার টাকা জরিমানা আদায়

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর পৌর সবজি পাইকারী মার্কেটের দুই আড়ত মালিকের ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) বাজার তদারকি অভিযানকালে বেশি দামে পিঁয়াজ বিক্রি, মূল্য তালিকা এবং ক্রয় বিক্রি রশিদ না থাকায় অভিযোগ আড়ৎ মালিকের কাছ থেকে ওই জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) শামসুল আলম ওই জরিমানা করেন।
জানা গেছে, দেশের বাজারে গত কয়েকদিন যাবৎ হঠাৎ করে পিঁয়াজের মূল্য অস্থির হয়ে উঠে। এক শ’ টাকা কেজির পেঁয়াজ দ্বিগুন দামে বিক্রি করা হচ্ছিল। এ অবস্থায় সোমবার দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) শামসুল আলম সৈয়দপুর পৌর সবজি পাইকারি মার্কেটে বাজার তদারকি অভিযানে যান। এ সময় সেখানে বিভিন্ন আড়তে পণ্যের মূল্য তালিকা ও ক্রয় বিক্রি রশিদ না থাকা এবং বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে দেখতে পায়। পরে বেশি দামে পেঁয়াজ বিক্রি এবং মূল্য তালিকা ও ক্রয় বিক্রি রশিদ না থাকা অবস্থায় অভিযোগে সৈয়দপুর পৌর সবজি পাইকারী মার্কেটের মেসার্স ভাই ভাই ট্রেডার্সের মালিক মো. জুয়েল মন্ডলের ২০ হাজার টাকা এবং মেসার্স রুবা ভান্ডার মালিক মো. রশিদুল ইসলামের ৭ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) শামসুল আলম ওই জরিমানা করেন।
এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. আলতাফ হোসেন সরকার, থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুদ রানাসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) শামসুল আলম বলেন, ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা সুযোগে এক শ্রেণির অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট করে দ্বিগুন দামে পেঁয়াজ বিক্রি করছেন। এ ধরণের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে আমাদের প্রতিষ্ঠান থেকে সারাদেশে অভিযান চলছে। আগামীতে বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ